মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

৩ ভাদ্র ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

৩ ভাদ্র ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী যুবক গ্রেপ্তার


DhakaReport24.com || 2026-05-23
হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুরে হবিগঞ্জ শহরতলির দুর্লভপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম বিজয় মিয়া (২০)। তিনি ওই গ্রামের আব্দুস সালামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশুটির বাবা প্রবাসী। মা একাই শিশুটিকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় শিশুটি বাড়ির আশপাশে খেলছিল। এ সময় প্রতিবেশী বিজয় তাকে কৌশলে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ করে তার পরিবার। রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবার তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী মহল বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করছে এবং শিশুর পরিবারকে চাপ দিয়ে যাচ্ছে।

শিশুর মা মমিনা চৌধুরী বলেন, ‘আমার মেয়ে নিজেই নির্যাতনের কথা বলেছে। বিজয় তাকে অনেক কষ্ট দিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আরএমও ডা. ফাইকা রহমান জানান, ‘শিশুটি হাসপাতালে ভর্তি আছে। শনিবার তার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুর জবানবন্দি নিয়েছে। এটি ধর্ষণচেষ্টার ঘটনা। শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম