শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আটক ৮

>> বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

>> নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং

>> মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

>> ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

>> রিজার্ভ থেকে ৪২ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

>> শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

>> ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন

>> ঘরে মিলল বাবা ও দুই মেয়ের মরদেহ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

>> রাজধানী থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২

আপনি পড়ছেন : অর্থনীতি

নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার


DhakaReport24.com || 2026-11-13
নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ। প্রবাসীদের পাঠানো অর্থের ধারাবাহিক প্রবাহে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তি ফিরছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ২৯ কোটি ৩০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, চলতি মাসের ১১ তারিখ এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার। অর্থাৎ, চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্সপ্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২ শতাংশ।

এর আগে, ১ জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত অর্থবছরের প্রথম চার মাস ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার। সে সময় রেমিট্যান্সে প্রবৃদ্ধির হার ছিল ১৪ দশমিক ৪ শতাংশ।

নতুন তথ্য অনুযায়ী, ১১ নভেম্বর পর্যন্ত অর্থবছরভিত্তিক রেমিট্যান্স প্রবৃদ্ধি সামান্য কমে ১৪ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। তবে সামগ্রিকভাবে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম