রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

১ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

১ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজনীতি

গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী


DhakaReport24.com || 2026-11-15
গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী

শেখ হাসিনার দোসররা পাশের দেশ থেকে উসকানি পেয়ে সারা দেশে নাশকতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে শেখ হাসিনার দোসররা পাশের দেশ থেকে উসকানি দিয়ে সারা দেশে নাশকতা করছে। গাড়িতে আগুন দিচ্ছে, গার্মেন্টস খাতে অস্থিরতা করছে। তাদের মালিকানাধীন গার্মেন্টসে তারা শ্রমিকদের ঢুকতে দিচ্ছে না।’


তিনি আরো বলেন, ‘দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়।

তবে তাদের এই চেষ্টা সফল হবে না। প্রতিদিনই তারা গ্রেপ্তার হচ্ছে।


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনকে সহযোগিতা করার কথাও জানান রিজভী। এ সময় শেখ হাসিনার দণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আজকে পতিত হাসিনার দণ্ড হয়েছে, সে কোনোভাবে ফিরে এলে তার দণ্ড বলবৎ হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম