বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

>> ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

>> রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

>> ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

>> শ্রমিক সেজে উসকানি দিলে কঠোর ব্যবস্থা: ডিআইজি মুস্তাফিজুর

>> শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

আপনি পড়ছেন : শিক্ষা

৭ নভেম্বর নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান নতুন নির্দেশনা


DhakaReport24.com || 2026-11-04
৭ নভেম্বর নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান নতুন নির্দেশনা

আগামী ৭ নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার কর্তৃক নির্ধারিত কর্মসূচি পালনে দেশের সব শিক্ষাপ্রষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার কর্তৃক নির্ধারিত কর্মসূচি প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দিবসের তাৎপর্য তুলে ধরে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।

এ ছাড়া অন্য এক চিঠিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করতে বলা হয়েছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটির দিন নির্ধারিত থাকলেও বর্ষপঞ্জি অনুযায়ী এ বছর ৭ নভেম্বর পড়ছে শনিবার। স্বাভাবিক নিয়মেই শনিবার সরকারি চাকরিজীবী ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটির দিন।

তবে অধিদপ্তরের নতুন এই নির্দেশনা অনুযায়ী বিশেষ কর্মসূচি, পতাকা উত্তোলন, আলোচনা সভা ও প্রতিযোগিতায় অংশ নিতে ওই দিন শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হচ্ছে। ফলে নির্ধারিত সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম