রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৩৮৯


DhakaReport24.com || 2024-11-17
 ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৩৮৯

সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৪১৫ জনের মৃত্যু হলো। একইসঙ্গে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের ৭ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা এবং একজন চট্টগ্রাম বিভাগের।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৬ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় এক হাজার ৫১৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট ৭৩ হাজার ৫৩৪ জন ডেঙ্গুরোগী ছাড়পত্র পেয়েছেন।


চলতি বছরের ১৭ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৯৮৪ জন। এর মধ্যে ৬৩ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম