সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

>> লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

>> শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা যাচাই করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

>> শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন

>> দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

>> ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প

>> ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

>> সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আপনি পড়ছেন : সুনামগঞ্জ

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫


DhakaReport24.com || 2025-08-15
ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর গ্রামে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার লক্ষীপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জিরাগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মনাফের ছেলে আব্দুল মতিন (৫০), তিনি বীর মুক্তিযোদ্ধা কাকন বিবির মেয়ে সখিনা বিবির জামাই। 

অন্যদিকে বুকে ছুরিকাঘাতে রক্তক্ষরণ হয়ে মারা গেছেন লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকবর আলী (৪০)। এ ছাড়াও উভয় পক্ষের আর ৪ থেকে ৫ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর গ্রামের মাঠে ফুটবল খেলছিল জিরাগাঁও ও লক্ষীপুর গ্রামের ছেলেরা। খেলায় লক্ষ্মীপুর  গ্রামের আকবর আলীর ভাই ফারুক মিয়া ও খালাতো ভাই খেলু মিয়া জিরাগাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে জাকারিয়াকে মারধর করে।

খেলার পরে আব্দুল মতিন তার ছেলেকে নিয়ে আকবর আলীর বাড়িতে গিয়ে মারধরের কারণ জানতে চাইলে আকবরের লোকজন তাকে মারধর করে। এরপর মতিনের পক্ষের লোকজন বাজারে গিয়ে আকবর আলী ও তার সহযোগীদের ওপর হামলা চালায় ও সংঘর্ষের ঘটনা ঘটে। আব্দুল মতিন গুরুতর আহত হয়ে লক্ষ্মীপুর বাজারেই মারা যায়। আহত আকবর আলীকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত ও কয়েক জন আহত হয়েছেন। খবর পেয়ে লক্ষ্মীপুর বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম