মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

৩ ভাদ্র ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

৩ ভাদ্র ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী


DhakaReport24.com || 2026-08-16
অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমা‌ন। এক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল করিম বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া, ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের প্রত্যর্পণ এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করলেই ভারত সফর করবেন তিনি।

তিনি বলেন, ভারতে থাকা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ওসমান হাদি হত্যায় জড়িতদেরসহ পলাতক আসামিদের প্রত্যর্পণের অনুকূল পরিবেশ তৈরির জন্য অপেক্ষায় আছে বাংলাদেশ।

একেএম শহীদুল আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে এই অনুকূল পরিবেশ তৈরিতে দিল্লিকে বার্তা দিয়েছে ঢাকা। 

প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনার মধ্যেই এসব তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম