শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

বিয়ে করেছেন চিত্রনায়িকা কেয়া


DhakaReport24.com || 2024-12-01
বিয়ে করেছেন চিত্রনায়িকা কেয়া

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। দুই পরিবারের উপস্থিতিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিয়ে করেছেন তিনি। পাত্রের নাম মোস্তাক কিবরিয়া, পেশায় ব্যবসায়ী। খবরটি নিজেই নিশ্চিত করেছেন কেয়া। 

নতুন জীবনের জন্য দোয়া চেয়ে কেয়া বলেন, হঠাৎ করেই পারিবারিক আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। মা ও বোন অসুস্থ যে কারণে ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। পরবর্তীতে ঘটা করে আয়োজন করার ইচ্ছে আছে।

মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ সিনেমাতে আমিন খানের সঙ্গে প্রথম যখন অভিনয় করেন তার বয়স ছিল মাত্র ১৪। এরপর টানা ডজন দুয়েক সিনেমাতে অভিনয় করেন। চলচ্চিত্রে কেয়া নায়ক মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস আর শাকিব খানের মতো হিরোদের বিপরীতে এক সময় অভিনয় করেছেন।

তবে ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায় ঠিক তখনই সিনেমা থেকে আন্তরালে চলে যান অভিনেত্রী। পরবর্তীতে ২০১৫ সালে ‘ব্লাক মানি’ দিয়ে আবারও পর্দায় ফেরেন তিনি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে কেয়ার বেশ কয়েকটি সিনেমা। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম