সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি, সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি

>> শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

>> হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

>> ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিজিবি সদস্য আটক

>> পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুজব নিয়ে ইশরাকের বক্তব্য

>> পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

>> মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

>> নারী দলের অধিনায়কের দায়িত্ব পেলেন নাহিদা

>> বাংলাদেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত: জরিপ

>> সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

আপনি পড়ছেন : অর্থনীতি

তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা, আবেদন করবেন যেভাবে


DhakaReport24.com || 2026-10-17
তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা, আবেদন করবেন যেভাবে

তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মসূচিতে আগামী ১ নভেম্বর থেকে দেশের ৫৬ জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ শুরু হবে। এ কর্মসূচির আওতায় একজন তরুণ সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পেতে পারেন। আগ্রহীরা ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কর্মসূচির আওতায় সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা চিহ্নিত করে ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে। এর লক্ষ্য নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী উদ্যোগের প্রসার ঘটানো।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে আট জেলায় ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণার ৬৪টি উপজেলায় আবেদন নেওয়া হয়। সবচেয়ে বেশি ৫ হাজার ৩৫১টি আবেদন পড়েছে নেত্রকোণায়।

কারা আবেদন করতে পারবেন?

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। যে উপজেলার জন্য আবেদন করবেন, সেই উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ব্যবসা করার পরিকল্পনা বা ভালো ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে। আগে থেকে ব্যবসা থাকা বাধ্যতামূলক নয়।

কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাওয়ার সুযোগ রয়েছে।

তবে আগে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ সুবিধা পাবেন না।

আবেদন করবেন যেভাবে

১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। ফরম পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট www.bb.org.bd এবং এসএমই পোর্টালে www.bb.org.bd/smespd_portal।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম