বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

ইসকন নিষিদ্ধের ব্যাপারে যা বললেন রিজওয়ানা হাসান


DhakaReport24.com || 2024-11-28
ইসকন নিষিদ্ধের ব্যাপারে যা বললেন রিজওয়ানা হাসান

বিভিন্ন মহল থেকে ইসকন নিষিদ্ধের দাবি উঠলেও এ বিষয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, কোনো সংস্থা বা সংগঠন নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হয়নি। ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা মিলিয়ে ফেলব না।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, না-ও হতে পারেন। এটা আদালত দেখবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, সবকিছু আলোচনার মাধ্যমেই সমাধান হচ্ছে। যেকোনো বিষয়েই রাস্তায় নামার প্রয়োজন নেই।

অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম বলেন, কোন সংগঠন‌কে নি‌ষিদ্ধ করার আগে তদন্ত করা হ‌বে। চট্টগ্রামে আইনজী‌বী হত‌্যার ঘটনায় মামলা হ‌য়ে‌ছে, আ‌রও মামলা হ‌বে।

তিনি বলেন, দেশের জনগণ ও রাজ‌নৈ‌তিক দলগু‌লো মি‌লে সাম্প্রদা‌য়িক বিশৃঙ্খলা রোধ কর‌তে পে‌রে‌ছে। বিএন‌পি ও জামায়াত ঐক্যের ব‌্যাপা‌রে একমত। দে‌শে যে উত্তেজনা চল‌ছে সেগু‌লো রো‌ধে সব দল‌কে সঙ্গে নি‌য়ে প্রশম‌নে কাজ করা হ‌বে।

মাহফুজ আলম আরও বলেন, জনগণকে ঐক্যবদ্ধ রাখার প্রক্রিয়া জারি থাকলে আর কখনোই ফাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম