পাঁচবিবিতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা PDF Print E-mail
Written by desk5   

ঢাকা রিপোর্ট ২৪ ডট কম, জয়পুরহাট (১১ জুলাই): পাঁচবিবিতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে  সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এক বর্ণাঢ়্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে “সার্বজনীন প্রজনন স্বাস্থ্যের জন্য পরিবার পরিকল্পনা’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহনাজ সিগমা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদ আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান আব্দুল বারী মন্ডল ও আটাপুর ইউপি চেয়ারম্যান সামছুল আরেফিন চৌধুরী আবু।

আরো বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাঃ রবিউল করিম আব্বাসী, এনামুল হক প্রমূখ।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ঢাকা রিপোর্ট ২৪ ডট কম/প্রতিনিধি/এইচএমএল/আরএএম.

Share this post

 

সর্বশেষ ২৪ সংবাদ

ক্রীড়া হাইলাইটস

ক্ষুধা মেটেনি বার্সেলোনার
ক্রীড়া ডেস্ক : লা লিগার শিরোপা নিশ্চিত। তাই বলে শিরোপার ক্ষুধায় এতটুকুও ভাটা পড়েনি বার্সেলোনার। দলের
কেমন আছেন শ্রীঘরে শ্রীশান্ত?
ক্রীড়া ডেস্ক : এখন তার অখন্ড অবসর। কিন্তু মনটা যে ভালো নেই। শ্রীঘরে খাওয়া, ঘুম, গোসল-সবই ত্যাগ করেছেন