নওগাঁ জেলায় উদ্বৃত্ত মাছ উৎপাদন হয় ৯২০০ মেট্রিক টন PDF Print E-mail
Written by desk5   

ঢাকা রিপোর্ট ২৪ ডট কম, নওগাঁ (১১ জুলাই): নওগাঁ জেলায় মোট মাছ উৎপাদিত হয় ৫২ হাজার ৯শ ১৪ মেট্রিক টন। জেলা মাছের মোট চাহিদা ৪৩ হাজার ৬শ ৭৫ মেট্রিক টন। এ জেলায় মোট উদ্বৃত্ত মাছের পরিমাণ ৯ হাজার ২শ ৩৯ মেট্রিক টন।

জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচীর অংশ হিসাবে বুধবার দুপুর সাড়ে ১২টায় স্থানীয় একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিদের সাথে মৎস্য সেক্টরের অবদান সম্পর্কিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছে মৎস্য বিভাগ।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব উল আলম এতে সভাপতিত্ব করেন। মত বিনিময়সভায় জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সিনিয়র সাংবাদিক এ্যাড. শেখ আনোয়ার হোসেন, মৎস্য বিবঅগের সহকারী পরিচালক নিরঞ্জন চন্দ্র দাস, রানীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা খালেকুজ্জামান সরকার, নওগাঁ সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, জরিপ কর্মকর্তা আশরাফ আলী বক্তব্য রাখেন।

সভায় জানানো হয়েছে নওগাঁ জেলায় ৭ হাজার ৫শ ১৭ দশমিক ৭০ হেক্টর আয়তন বিশিষ্ট ৩৬ হাজার ৬শ ৬১টি বেসরকারী পুকুর ও দিঘী এবং ২ হাজার ৩শ ৮১ হেক্টর আয়তন বিশিষ্ট ৭ হাজার ৭শ ৮২টি সরকারী পুকুর দিঘী রয়েছে। এ ছাড়াও জেলায় ১৪টি নদী-নালা, ১১৬টি বিল, ১শ’টি প্লাবনভূমি রয়েছে।

ঢাকা রিপোর্ট ২৪ ডট কম/প্রতিনিধি/এইচএমএল/আরএএম.


Share this post

 

সর্বশেষ ২৪ সংবাদ

ক্রীড়া হাইলাইটস

শচীনকে ছাড়াই ফাইনালে মুম্বাই
ক্রীড়া ডেস্ক : চোটগ্রস্ত শচীন টেন্ডুলকারকে ছাড়াই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ানস।শনিবার
স্পট ফিক্সিংয়ে জড়িত আম্পায়ারও
ক্রীড়া ডেস্ক : স্পট ফিক্সিং বিতর্কে আরও কেউ বাদ রইলেন না। বুকিরা তো আছেনই সঙ্গে ক্রিকেটার, কর্মকর্তা,