|
রাজশাহীর পুঠিয়ায় লাঠির আঘাতে কাঠমিস্ত্রি নিহত |
|
|
|
|
Written by desk5
|
|
ঢাকা রিপোর্ট ২৪ ডট কম, রাজশাহী (১১ জুলাই): রাজশাহী পুঠিয়ার গোপালহাটি গ্রামে পারিবারিক কোলহের জের ধরে আবুল খায়ের নামের এক কাঠ মিস্ত্রি নিহত হয়েছে।
পুলিশ জানায়, কাঠ মিস্ত্রি আবুল খায়েরের সাথে তার ভায়েরার ছেলে জব্বারের দীর্ঘদিন ধরে পারিবারিক দন্দ চলে আসছিলো। এরই জের ধরে মঙ্গলবার রাতে জাব্বারের সাথে খায়েরের বাকবিতন্ডার হয়। এক পর্যায়ে জাব্বার তার হাতে থাকা লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই খায়ের মারা যান।
বুধবার সকালে নিহতের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে আসা হয়েছে। তবে ঘটনার পর থেকে আসামী জাব্বার পলাতক রয়েছে।
এ ব্যাপারে পুঠিয়া থানায় নিহতের পরিবার বাদী হয়ে একটি হত্যা মামলার দায়ের করবে বলে জানা যায়।
ঢাকা রিপোর্ট ২৪ ডট কম/প্রতিনিধি/এইচএমএল/আরএএম.
|