|
রাজশাহীতে ৫দিন ব্যাপি ফলদ বৃক্ষমেলা শুরু |
|
|
|
|
Written by desk5
|
|
ঢাকা রিপোর্ট ২৪ ডট কম, রাজশাহী (১১ জুলাই): “অর্থ পুষ্টি স্বাস্থ্য চান দেশি ফলের গাছ লাগান” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী জেলা ও পবা উপজেলার যৌথ উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে ৫দিন ব্যাপি ফলদ বৃক্ষমেলা-১২।
বুধবার সকালে নগরীর রেলগেট এলাকায় রাজশাহী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অফিস প্রাঙ্গনে রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) স্বপন কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ মেলার উদ্ভোধন করেন। পরে মেলার উদ্ভোধন উপলক্ষে মেলা প্রঙ্গনে এক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বিশেষ অতিথি রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মো. আব্দুস সামাদ ও পবা উপজেলার নির্বাহী অফিসার রাজ্জাকুল ইসলাম উপস্থিত ছিলেন।
মেলায় রাজশাহী জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করেন। বিভিন্ন জাতের ফলদ বৃক্ষসহ কৃষি উপকরন নিয়ে মোট ২৫টি স্টলের বরাদ্দ দেয়া হয়েছে।
ঢাকা রিপোর্ট ২৪ ডট কম/প্রতিনিধি/এইচএমএল/আরএএম.
|