নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের ঘোষণা অবাস্তব -মওদুদ PDF Print E-mail
Written by desk5   

ঢাকা রিপোর্ট ২৪ ডট কম, ঢাকা (১১ জুলাই): বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ''এ সময় দেশীয় অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের ঘোষণা অবাস্তব ।''

বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আমরা জিয়ার সৈনিক সংগঠন আয়োজিত ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ অভিমত তুলে ধরেন।

এ সময় দেশীয় অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের ঘোষণাকে ‘অবাস্তব কথা’ আখ্যা দিয়ে এর লজিস্টিক সাপোর্ট ও এক্সপার্ট লোক ঘাটতির কথা তুলে ধরেন মওদুদ।

তিনি  বলেন, “যে প্রযুক্তি ও সরঞ্জাম দরকার হবে তা আমরা কোথায় পাবো? এরকম লোক তো দেশে নেই।”

দেশের রাস্তাঘাটের বেহাল দশার উদারহরণ টেনে তিনি প্রশ্ন তোলেন, “যে সরকার রাস্তাঘাট ঠিকমতো রাখতে পারে না, সে সরকার সেতু কি ভাবে করবে?”

পদ্মাসেতুর অর্থায়নে ফের বিশ্বব্যাংকের সম্পৃক্ততার সম্ভাবনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পরস্পরবিরোধী বক্তব্যেরও কড়া সমালোচনা করেন মওদুদ।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলছেন- পদ্মাসেতুতে অর্থায়নের জন্য বিশ্বব্যাংককে আর অনুরোধ জানানো হবে না। বরং কাজে বিলম্ব করিয়ে দেওয়ার জন্য জরিমানা চাওয়া হবে। অপরদিকে অর্থমন্ত্রী বলছেন-বিশ্বব্যাংককে পুনরায় বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হবে। এতে বোঝা যায়, সরকার ভারসাম্য হারিয়ে ফেলেছে। তারা কি করবে নিজেরাই বুঝতে পারছে না।”

“যতোদিন অনুন্নত দেশগুলো দাতার সংস্থার সাহায্য নেবে ততোদিন বিশ্বব্যাংকসহ এসব সংস্থার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে” বলেও সরকারকে পরামর্শ দেন মওদুদ।

তিনি বলেন, “দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে জনগণের ভোটের অধিকার হরণ করা হবে। কিন্তু ভোটের অধিকার হরণ করা যাবে না। আমরা ভোটের অধিকার নিশ্চিত করতে আন্দোলন করছি।”

“এ সরকারে দুর্নীতির হিসাব নেওয়া সময় হয়েছে” মন্তব্য করে তিনি আরও বলেন, “এবার আন্দোলন হবে। আন্দোলনের মাধ্যমে গণজাগরণ সৃষ্টি হবে।”

আয়োজন সংগঠনের সভাপতি ও ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শফিকুর রহমান শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া এমপি, স্বণির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক উপমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য সিরাজুল হক, কেন্দ্রীয় বিএনপির সদস্য রফিক শিকদার প্রমুখ।

ঢাকা রিপোর্ট ২৪ ডট কম/এইচএমএল/আরএএম.

Share this post

 

সর্বশেষ ২৪ সংবাদ

ক্রীড়া হাইলাইটস

ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন এন্ডি ক্যারোল
ক্রীড়া ডেস্ক : পায়ের ইনজুরির কারণে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন লিভারপুলের স্ট্রাইকার এন্ডি ক্যারোল।
আঙুল এবার ধোনি-পত্নীর দিকে!
ক্রীড়া ডেস্ক : আইপিএল এর নায়ক এখন স্পট ফিক্সিং। আর খলনায়কদের দল ক্রমেই ভারী হচ্ছে।সে দলে এবার যুক্ত হল