|
সিলেটের বিশ্বনাথে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৬৯ নেতাকর্মী জেলহাজতে |
|
|
|
|
Written by desk5
|
|
ঢাকা রিপোর্ট ২৪ ডট কম, সিলেট (১১ জুলাই): হত্যা মামলায় সিলেটের বিশ্বনাথ বিএনপির ৬৯ নেতাকর্মীর জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে ২৩ এপ্রিল বিশ্বনাথে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে যুবদল ও ছাত্রদলের তিন কর্মী নিহত হয়।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। এ মামলায় উচ্চ আদালতের দুই মাসের অর্ন্তবর্তীকালীন জামিনে ছিলেন বিএনপির নেতাকর্মীরা।
বুধবার তারা স্থায়ী জামিন নিতে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে আত্মসর্ম্পন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করেন ও জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ঢাকা রিপোর্ট ২৪ ডট কম/এইচএমএল/আরএএম.
|