|
প্রণবের প্রতি সমর্থন দিতে মমতার সঙ্গে বৈঠক |
|
|
|
|
Written by desk5
|
|
ঢাকা রিপোর্ট ২৪ ডট কম, বিশ্বডেস্ক (৫ জুলাই): ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের প্রেসিডেন্ট প্রার্থী প্রণব মুখার্জির প্রতি সমর্থন দিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে রাজি করানোর চেষ্টা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার কংগ্রেস নেতা ও কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী কপিল শিবাল কোলকাতায় মমতা ব্যাণার্জির সঙ্গে বৈঠক করেছেন। মমতার সঙ্গে তার আধা ঘন্টার বেশি সময় ধরে বৈঠক হয়েছে।
বৈঠক শেষে কপিল শিবাল সাংবাদিকদের বলেছেন, কথা বলে তিনি সন্তুষ্ট। মমতা ব্যানার্জি প্রেসিডেন্ট নির্বাচনে প্রণব মুখার্জিকে সমর্থন দিতে রাজি হয়েছেন কিনা সে বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি। কপিল শিবাল প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত প্রশ্নগুলো কৌশলে এড়িয়ে গেছেন।
এর আগে তৃণমূল নেত্রী জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচনের দু'-তিন দিন আগে এ ব্যাপারে দলীয় অবস্থান চূড়ান্ত করবেন তিনি। আগামী ১৯ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।
ভারতে কংগ্রেস দলের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট ইউপিএ প্রবীণ রাজনীতিবিদ প্রণবকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। আর প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি'র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক স্পিকার পিএ সাংমা।
ইউপিএ জোটভুক্ত হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি কংগ্রেস নেতা প্রণব মুখার্জির প্রতি সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন।
ঢাকা রিপোর্ট ২৪ ডট কম/এইচএমএল/আরএএম.
|