পদ্মাসেতু নির্মাণে ১১ হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী বিআইএ PDF Print E-mail

ঢাকা রিপোর্ট ২৪ ডট কম, ঢাকা (৫ জুলাই): পদ্মাসেতু নির্মাণে ১১ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে আগ্রহী বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।

বাংলাদেশের বেসরকারি খাতের বীমা কোম্পানিগুলো তাদের লাইফ ফান্ড থেকে পদ্মাসেতুতে এ বিনিয়োগ করতে চায়। এটি প্রায় ১১ হাজার কোটি টাকার উল্লেখযোগ্য অংশ হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান শেখ কবীর হোসেন এ আগ্রহের কথা জানান।

তিনি বলেন, বীমা কোম্পানিগুলোর কাছে ১৬ হাজার ২৯৯ কোটি টাকা লাইফ ফান্ড রয়েছে। এর ৫ হাজার কোটি টাকা সরকারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে। বাকি ১১ হাজার কোটি টাকা থেকে একটি উল্লেখযোগ্য অংশ আমরা পদ্মাসেতুতে বিনিয়োগ করতে চাই।

ঢাকা রিপোর্ট ২৪ ডট কম/এইচএমএল/আরএএম.

Share this post

 

সর্বশেষ ২৪ সংবাদ

ক্রীড়া হাইলাইটস

 শিরোপা বায়ার্নের
ক্রীড়া ডেস্ক : শনিবার ওয়েম্বলিতে অল জার্মান ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে ১-২ গোলে হারিয়ে পঞ্চমবার ইউরোপ
আইপিএল ফাইনালে মুখোমুখি হচ্ছে মুম্বাই - চেন্নাই
ক্রীড়া ডেস্ক: রোববার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই