|
বাগেরহাটে মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত |
|
|
|
|
Written by desk5
|
|
ঢাকা রিপোর্ট ২৪ ডট কম, বাগেরহাট (৪ জুলাই): বাগেরহাটে মা ও শিশুর স্বাস্থ্য এবং পুষ্টির বিষয়ক দিনব্যাপী কর্মশালা জেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্টিত হয়েছে।
ইউএসএআইডির অর্থায়নে বাংলাদেশ কতৃক আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন স্বপন কুমার তফাদার। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা: এ কে এম আব্দুস সামাদ মিয়া।
বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা: এফ এম শাহজাহান আলী, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ধীরেন্দ্র নাথ হাওলাদার, বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আলী রেজা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুজ জলিল, শরিফুল হাসান, রমা সাহা ও বাগেরহাটের বিভিন্ন সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা কর্মচারী এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারবৃন্দ।
কর্মশালায় বক্তারা বসতবাড়ীতে উৎপাদিত বহুবিধ খাদ্য গ্রহনের মাধ্যমে গর্ভবতী এবং দুগ্ধদানকারী মা এবং ২ বছরের কমবয়সী শিশুদের পুষ্টিগত অবস্থার উন্নতি করার অবিমত ব্যাক্ত করেন।
তারা বলেন, বিশ্বের সবোর্চ্চ অপুষ্টির দেশ সমূহের মধ্যে বাংলাদেশ একটি। গত চার বছরে (২০০৭-২০১১) শিশু পুষ্টির অবস্থার কিছুটা উন্নয়ন ঘটেছে। তবে এই অগ্রগতি ত্বরান্বিত ও স্থায়ীত্বশীল করতে প্রয়োজন সমন্নিত উদ্যোগ, যাতে শিশুর কম ওজন হার হ্রাসের মাধ্যমে মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা ১ অর্জিত হয়। উচ্চতার তুলনায় কম ওজন শিশুর শতকরা হার এবং বয়সের তুলনায় উচ্চতা কম হওয়া হ্রাস করা এবং কৃষি উৎপাদন বাড়ানো প্রয়োজন।
বিশ্বের এবং সংশ্লিষ্ট দেশের মাতৃ ও শিশু পুষ্টির চর্চা, নীতিমালা এবং ফলাফল অর্জনের উদ্যোগকে শক্তিশালী করতে ইউএসএআইডির আর্থিক সহয়তার ৫ বছর মেয়াদী প্রকল্প ।
এই প্রকল্পটি জন স্নো গবেষনা এবং শিক্ষা প্রতিষ্ঠান এর ব্যবস্থাপনায় হেলেন কেলার ইন্টারন্যাশনাল, দি ম্যানওফ গ্রুপ, সেভ দ্যা চিলড্রেন এবং প্রিংর সাথে পার্টনারশিপ এর ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে।
ঢাকা রিপোর্ট ২৪ ডট কম/প্রতিনিধি/এইচএমএল/আরএএম.
|