গৌরনদীতে বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলায় আহত- ৩০ PDF Print E-mail
Written by desk5   

ঢাকা রিপোর্ট ২৪ ডট কম, গৌরনদী (১ জুলাই): বরিশালের গৌরনদী উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার বিকেলে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা-বরিশাল মহাসড়কের উপর উঠলে ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা হালায়। এ সময় হামলাকারীরা পুলিশের উপস্থিতিতে ব্যানার ছিনিয়ে নিয়ে অগ্নিসংযোগ করে। বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার, টেবিলসহ ৬টি মোটরসাইকেল ব্যাপক ভাঙচুর করে। হামলায় কেন্দ্রীয়  বিএনপির নেতাসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী, দলীয় ও পুলিশ জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশে বিএনপির নেতাদের নির্যাতন, হামলা ও মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

রবিবার বিকেল সাড়ে চারটায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের নেতৃত্বে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে ঢাকা- বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ড জামে মসজিদের কাছে পৌঁছে।

ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান অভিযোগ করেন, ছাত্রলীগের শতাধিক নেতা কর্মী লাঠিসোটা নিয়ে মিছিলের উপর অতর্কিত হামলা চালিয়ে ব্যানার ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়।

আত্মরক্ষার জন্য দলীয় নেতাকর্মীরা বিএনপির কার্যালয় ও আশপাশের বাড়িতে  আশ্রয় নেয়। এ সময় হামলাকারীরা পুলিশের উপস্থিতিতে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার টেবিল ও অফিসের সম্মুখে নেতাকর্মীদের রাখা ৬টি মোটরসাইকেল ব্যাপক ভাঙচুর করে।

বিএনপি অফিসে আশ্রয় নেয়া শতাধিক নেতাকর্মীদের অবরুদ্ধ করে হামলাকারীরা রড, লাঠিসোটা দিয়ে বেধরক পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে।

গৌরনদী থানার ওসি আবুল কালাম,  উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

হামলায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, উপজেলা সাধারন সম্পাদক আবুল হোসেন মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক আ. আউয়াল লোকমান, চাঁদশী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সহসম্পাদক রুহুল আমিন চোকদার, উপজেলা যুবদলের সভাপতি শরীফ সফিকুর রহমান, পৌর সাধারন সম্পাদক মো. জামাল হাওলাদার, পৌর ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি পান্না খান, যুবদল নেতা রাসেল মিয়া, ফরিদ হোসেন, সিরাজ সরদার, আল আমিন, সজীব,কাজী সোহাগ, ইলিয়াস হোসেন, নুর আলম, ছাত্রদল নেতা শরীফ জসিম, সৈয়দ নাদিম, আসিফ, আশিক, রানা, জনি, জুলহাস, সুমনসহ অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়।

আহতদের মধ্যে গুরুতর ৬ জন গৌরনদী ও ২ জনকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

হামলা ভাঙচুরের ব্যাপারে গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহাবুব আলম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশ্লীল শ্লোগান দেয়ায় কতিপয় ছাত্রলীগ নেতা কর্মীরা ধাওয়া করে যা আমরা নিভৃত করতে চেষ্টা করেছি।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, বিএনপির নেতারা অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় বের হলে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কোন মামলা হয়নি।

ঢাকা রিপোর্ট ২৪ ডট কম/প্রতিনিধি/এইচএমএল/আরএএম.

Share this post

 

সর্বশেষ ২৪ সংবাদ

ক্রীড়া হাইলাইটস

নারী সঙ্গেই সর্বনাশ
ক্রীড়া ডেস্ক : স্পট ফিক্সংয়ের তদন্তে নেমে পুলিশ মনে করছে নারী সঙ্গ এবং বেপরোয়া জীবন যাপনই পথভ্রষ্ট
বিয়ে ভাঙল শ্রীশান্ত-চাভানের
ক্রীড়া ডেস্ক : ক্রিকেট জীবনটাই পাল্টে দিয়েছিল। আবার সব কেড়েও নিলি। এখন অথৈ সাগরে ভাসছেন তারা। ইতিমধ্যে