পণ্যের কৃত্রিম সংকট সহ্য করা হবে না -বাণিজ্যমন্ত্রী PDF Print E-mail

ঢাকা রিপোর্ট ২৪ ডট কম, ঢাকা (১ জুলাই): বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, কোনো পণ্যের অস্বাভাবিক মজুত বা কৃত্রিম সংকট সহ্য করা হবে না। রমজান মাসে প্রয়োজনীয় পণ্য সামগ্রী বাজারে সরবরাহ এবং পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে।

বর্তমান মহাজোট সরকারের কাছে দেশবাসীর প্রত্যাশা অনেক। সে প্রত্যাশা পূরণের জন্য সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। টিসিবি নিত্য প্রয়োজনীয় পণ্য বাজারে সরবরাহের প্রস্তুতি গ্রহণ করেছে। বাজারে কোন পণ্যের সংকট হবার সম্ভাবনা নেই।

তিনি বলেন, ব্যবসায়ীদের সেবার মনোভাব নিয়ে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৩৯তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মন্ত্রী বলেন, ব্যবসা একটি পবিত্র পেশা। যুক্তিসংগত লাভের পাশাপাশি সেবার মনোভাব নিয়ে ব্যবসা করতে হবে। সরকার ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক সব ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে। সরকার আশা করছে ব্যবসায়ীরা দায়িত্বশীল ভূমিকা রাখবে। বাজারে মুরগি ও ডিমের সংকট হবার সাথে সাথে সরকার এগুলো আমাদানির জন্য উন্মুক্ত করে দিয়েছে।

তিনি বলেন, উন্মুক্ত বাজার অর্থনীতিতে বাংলাদেশের ব্যবসায়ীরা পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। কোনো পণ্যের অস্বাভাবিক মজুত বা কৃত্রিম সংকট সহ্য করা হবে না। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য দ্রব্যমূল্য মনিটরিং টিম নিয়মিতভাবে কাজ করছে এবং মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। আগামী রমজান মাসে এ অভিযান আরো জোরদার করা হবে। যাতে কোন অবস্থাতেই ব্যবসায়ীদের কাছে মানুষ জিম্মি হয়ে না পড়ে।

মন্ত্রী বলেন, সরকার ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে ভোক্তা অধিকার আইন তৈরি করেছে। ঢাকাসহ সকল বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ভোক্তা অধিকার আইন প্রয়োগ করা হচ্ছে। এ আইন প্রয়োগ করতে জনসচেতনতা প্রয়োজন। ভোক্তা অধিকার আইন প্রয়োগ করতে ভোক্তাদের এগিয়ে আসতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রাজিয়া বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের প্রবীণ শিক্ষক প্রফেসর আব্দুল কুদ্দুস এবং সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান।

ঢাকা রিপোর্ট ২৪ ডট কম/এইচএমএল/আরএএম.

Share this post

 

সর্বশেষ ২৪ সংবাদ

ক্রীড়া হাইলাইটস

ক্ষুধা মেটেনি বার্সেলোনার
ক্রীড়া ডেস্ক : লা লিগার শিরোপা নিশ্চিত। তাই বলে শিরোপার ক্ষুধায় এতটুকুও ভাটা পড়েনি বার্সেলোনার। দলের
কেমন আছেন শ্রীঘরে শ্রীশান্ত?
ক্রীড়া ডেস্ক : এখন তার অখন্ড অবসর। কিন্তু মনটা যে ভালো নেই। শ্রীঘরে খাওয়া, ঘুম, গোসল-সবই ত্যাগ করেছেন