|
রাজধানীসহ বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প |
|
|
|
|
ঢাকা রিপোর্ট ২৪ ডট কম, ঢাকা (১ জুলাই): রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা এবং কয়েকটি বিভাগীয় শহরে আজ সকাল ১০টা ১৪ মিনিটের দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
আমেরিকান ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) সূত্রে জানা গেছে, ভারত-মিয়ানমার সীমান্তে এ ভূমিকম্পের উৎপত্তি স্থল। সেখানে ৫.৫ মাত্রার ভুমিকম্প হয়েছে।
ভারতের পেক থেকে ২৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণ ও কোহিমা থেকে ৬৬ কিলোমিটার পূর্বে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, উৎপত্তিস্থলে ৫.৫ মাত্রা হলেও বাংলাদেশে মাত্রাটি কিছুটা ছিল।
চট্টগ্রাম, রাজশাহী, সিলেটেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। তবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ঢাকা রিপোর্ট ২৪ ডট কম/এইচএমএল/আরএএম.
|