বান্দরবানে পাহাড় ধসে ২৯ জনের মৃত্যু PDF Print E-mail
Written by desk5   

ঢাকা রিপোর্ট ২৪ ডট কম, বান্দারবান (২৭ জুন): বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় পাহাড় ধসে ২৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একই পরিবারের রয়েছে ১১ জন।

বুধবার সকাল ও মঙ্গলবার রাতে পর্যন্ত লামার ফাইটং ইউনিয়নে ও নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নে কয়েকটি পাহাড় ধসে এসব মৃত্যু হয়েছে। এর মধ্যে ফাইটংয়ে একই পরিবারের ১১ জনসহ ২৩ জন ও নাইক্ষ্যংছড়ি থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের নেতৃত্বে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এদিকে, ঘটনাস্থল দুর্গম হওয়ায় বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছায়নি।

ফাইটং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুল ইসলাম ও বাইশারী ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পাহাড় ধসের ঘটনায় সারা দেশের সঙ্গে জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঢাকা রিপোর্ট ২৪ ডট কম/এইচএমএল/আরএএম.

Share this post

 

সর্বশেষ ২৪ সংবাদ

ক্রীড়া হাইলাইটস

বালোতেল্লি-মেক্সেস মিলানকে বাঁচালেন
ক্রীড়া ডেস্ক : পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগে খেলার সুযোগটা আরেকটু হলেই হাত ছাড়া হয়ে যেত এসি
চেলসি’র ম্যানেজার মরিনিয়ো
ক্রীড়া ডেস্ক : আগামী দু’ সপ্তাহের ভেতরই চেলসিতে যোগ দেবেন মরিনিয়ো। রিয়্যাল মাদ্রিদ জানিয়ে দিয়েছে যে