|
নারায়ণগঞ্জে বাজার অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা |
|
|
|
|
ঢাকা রিপোর্ট ২৪ ডট কম, ঢাকা (২৬ জুন): বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নারায়ণগঞ্জে বাজার অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ৭ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহ্ আলম নারায়ণগঞ্জে এ পরিদর্শনমূলক অভিযান পরিচালনা করেন।
এ অভিযানে ক্যাব, জেলা বাজার কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর, মৎস্য অধিদপ্তর এর কর্মকর্তাসহ জেলা পুলিশের ১টি দল সহায়তা প্রদান করে।
পরিদর্শনকারী টিম সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের দিগু বাবুর বাজার, শাহ্ সুজা রোড, জিমখানা রোড ও বঙ্গবন্ধু রোড এলাকায় হেলাল স্টোরকে ১০ হাজার টাকা, লোকনাথ ভাণ্ডারকে ৫ হাজার টাকা, নুরাণী স্টোরকে ১০ হাজার টাকা, নাহার বেকারিকে ১০ হাজার টাকা, আলো হোটেলকে ৫ হাজার টাকা, বাদশা হোটেলকে ১০ হাজার টাকা ও নিউ পপুলার ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ঢাকা রিপোর্ট ২৪ ডট কম/প্রতিনিধি/এইচএমএল/আরএএম.
|