|
কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে শিশুসহ নিহত ৪ |
|
|
|
|
Written by desk5
|
|
ঢাকা রিপোর্ট ২৪ ডট কম, কক্সবাজার (২৬ জুন): কক্সবাজারের মহেশখালী উপজেলেয় পাহাড় ধসের ফলে মাটি চাপা পড়ে এক শিশুসহ ৪ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ফকিরা আক্তার (৩৫), সাদ্দাম হোসেন (২৫), রাফি মনি সিং (৩) ও আ. মজিদ (৩৪)।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
এছাড়াও পাহাড় ধসে ৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাহাড় ধসে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উওর ঝাপুয়া এলাকায় ৩ জন এবং শাপলাপুর জেএন ঘাট এলাকায় অপর একজন নিহত হন।
ঢাকা রিপোর্ট ২৪ ডট কম/এইচএমএল/আরএএম.
|