বিদ্যুৎতের নামে সরকার কুইক রেন্টাল দিয়ে বাণিজ্য করেছে -মোশাররফ PDF Print E-mail

ঢাকা রিপোর্ট ২৪ ডট কম, ঢাকা (২৬ জুন): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “বিদ্যুৎ সমস্যা সমাধানের নামে সরকার কুইক রেন্টাল দিয়ে বাণিজ্য শুরু করেছে।” আগামীতে কমিশন নিতেই বিদ্যুতের দাম আবারো বাড়ানো হবে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বদেশ মঞ্চ আয়োজিত ‘গ্যাস বিদ্যুৎ ও পানি সংকট নিরসনে জনগণের প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, “নিশ্চিত পরাজয়ের এ চিন্তা থেকেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় নির্বাচন দিতে সরকার ভয় পাচ্ছে।”

সম্প্রতি বিদ্যুৎ নিয়ে সমালোচনাকারীদের রাষ্ট্রদোহী বলায় প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তোফিক ই এলাহীর কড়া সমালোচনা করে খন্দকার মোশাররফ প্রশ্ন তোলেন, “অর্থমন্ত্রী নিজেও তো কুইক রেন্টালের সমালোচনা করেছেন। তাহলে কি অর্থমন্ত্রী নিজেও রাষ্ট্রদ্রোহী?”

এ সময় ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার একগুয়েমির কারণেই দেশে আজ সংকট’ বলেও মন্তব্য করেন মোশাররফ।

দেশকে সংকটের দিকে নিয়ে যাওয়ার জন্য দায়ী ব্যক্তিদের আগামীতে কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির এ নেতা।

স্বদেশ মঞ্চ সভাপতি মামুনুর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আনহ আকতার, শামসুজ্জামান দুদু, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহসানুল মিলন, স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

ঢাকা রিপোর্ট ২৪ ডট কম/এইচএমএল/আরএএম.

Share this post

 

সর্বশেষ ২৪ সংবাদ

ক্রীড়া হাইলাইটস

রিয়ালকে ২-১ গোলে হারিয়ে কিংস কাপ নিজেদের করলো অ্যাতলেতিকো
ক্রীড়া ডেস্ক : শুক্রবার সান্তিয়াগো বার্নাবাউয়ে মাদ্রিদের দুই ক্লাবের ফাইনালে লাল কার্ড দেখেছেন রিয়াল কোচ
৯৬ রানে জয় পেল পাকিস্তান
ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি সারতে পাকিস্তান দল এখন স্কটল্যান্ডে অবস্থান করছে। জয় দিয়ে