|
নওগাঁয় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ্য পাচার বিরোধী দিবস পালিত |
|
|
|
|
Written by desk5
|
|
ঢাকা রিপোর্ট ২৪ ডট কম, নওগাঁ (২৬ জুন): “যুব সমাজ ও স্বাস্থ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ্য পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় শহরের পুরাতন কালেক্টরেট চত্ত্বর থেকে জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে জিলা স্কুলে এসে শেষ হয়।
সকাল ১০ টায় জিলা স্কুল হল রুমে নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহিম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে দিবসটি আলোকপাত করেন জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহমারউজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নওগাঁ রেঞ্জের তত্ত্বাবধায়ক মোঃ শহিদুল মান্নাফ কবীর প্রমূখ।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভায় সরকারী বে-সরকারী কর্মকর্তা, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, এনজিও’র প্রতিনিধি অংশগ্রহণ করেন।
ঢাকা রিপোর্ট ২৪ ডট কম/প্রতিনিধি/এইচএমএল/আরএএম.
|