|
ঢাকা রিপোর্ট ২৪ ডট কম, শরীয়তপুর ( ২০ জুন): বিএনপিসহ ১৮দলের কেন্দ্রীয় নেতাদের মুক্তি, তত্তাবধায়ক সরকার বহালের দাবীতে ও সারাদেশে গুম হত্যার প্রতিবাদে শরীয়তপুর জেলা যুবদলের একাংশের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করে।
বুধবার সকাল ১০টায় শরীয়তপুর সরকারী গোলাম হায়দার খান মহিলা কলেজের সামন থেকে মিছিলটি শরীয়তপুর সরকারী কলেজ এলাকায় পৌছলে পুলিশ বাধা দেয়। পড়ে ধানুকার রুমা সিনেমা হলের সামনে পথসভা করে।
শরীয়তপুর জেলা যবদলের যুগ্ন আহবায়ক ইজাজুল ইসলাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, সাবেক এমপি ও জেলা বিএনপির একাংশের সাধারন সম্পাদক সরদার একে এম নাসির উদ্দিন কালু, যুগ্ন সম্পাদক, শাহ মোহাম্মদ আব্দুস সালাম, বিএনপি নেতা মোফাজ্জেল হোসেন ফকির, সিরাজুল ইসলাম মোল্লা, বাচ্চু সরদার, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম লিটন মুন্সি, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আরিফ উজ্জামান মোল্লা, শামিম সরদার, জেলা কৃষকদলের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মনিরুজ্জামান খান (দিপু), জেলা ছাত্রলের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম বিপ্লব, মাহবুব আলম খায়ের, আমিনুর রহমান আমান, জিয়া মোল্লা, সেলিম বেপারী, ওবায়েদুর রহমান টিটু, ফারুক আকন প্রমুখ।
এছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, সাধারন সম্পাদক আমিরুল ইসলাম আলিম, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান খোকনের মুক্তি দাবীতে শরীয়তপুর সরকারী কলেজ চত্তরে জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মাহবুব আলম খায়ের এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করে।
ঢাকা রিপোর্ট ২৪ ডট কম/প্রতিনিধি/এইচএমএল/আরএএম.
|